সহিহ মুসলিম অঃ->সালাত বাব->সলাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া হাঃ-১০০৫

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বাহনকে সামনে রেখে সলাত আদায় করতেন। ইবনু নুমায়র-এর বর্ণনায় রয়েছে : নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (সফরে থাকাকালীন সময়ে) তাঁর উট সামনে রেখে সলাত আদায় করতেন। (ই.ফা. ৯৯৯, ই.সে. ১০১০)


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->মুসলিমকে সাহায্য করা হাঃ-৪৯৪৭

হুযাইফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেকে ভাল কাজই একটি সদাক্বাহ।


জামে' আত-তিরমিজি অঃ->সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা বাব->সহাস্য মুখ ও প্রশস্ত মন (নিয়ে কারো সাথে সাক্ষাৎ করা) হাঃ-১৯৭০

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিটি ভালকাজই সাদকারূপে গণ্য। তোমার ভাইয়ের সাথে সহাস্য মুখে দেখা-সাক্ষাৎ করা এবং তোমার বালতির পানি দিয়ে তোমার ভাইয়ের পাত্র ভর্তি করে দেয়াও ভাল কাজের অন্তুর্ভূক্ত। সহীহ, তা’লীকুর রাগীব (৩/২৬৪)।