সহিহ বুখারী অঃ→শুফ’আ বাব→কোন্‌ প্রতিবেশী অধিক নিকটবর্তী। হাঃ-২২৫৯

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমার দু’জন প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে কাকে আমি হাদিয়া দিব? তিনি বললেন, উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশী কাছে।


সহিহ বুখারী অঃ→হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব→প্রথমে হাদিয়া দিয়ে শুরু করবে। হাঃ-২৫৯৫

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমার দু’জন প্রতিবেশী আছে। এ দু’জনের কাকে আমি হাদিয়া দিব? তিনি ইরশাদ করলেন, এ দু’জনের মাঝে যার দরজা তোমার বেশি নিকটে।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...