সুনান নাসাঈ অঃ→সাজসজ্জা বাব→যে চুলে অন্যের চুল যোজনা করে হাঃ-৫১০৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উমর (রাঃ)-এর নিকট এক মহিলাকে আনা হলো, যে শরীরে দাগ লাগাতো। তখন তিনি বললেনঃ আমি তোমাদের আল্লাহ্‌র কসম দিয়ে বলছিঃ তোমরা কি এই ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কিছু বলতে শুনেছ? তখন আবূ হুরায়রা (রাঃ) দাঁড়িয়ে বললেনঃ হে আমীরুল মুমিনীন! আমি শুনেছি। তিনি জিজ্ঞাসা করলেনঃ কি শুনেছ? আমি বললামঃ তিনি বলেছেনঃ তোমরা নিজেরাও এরূপ দাগ লাগাবেনা এবং অন্যের দ্বারা দাগ দেয়াবে না।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...