সহিহ বুখারী অঃ→সালাতের ওয়াক্তসমূহ বাব→যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দিলো তার গুনাহ। হাঃ-৫৫৩

আবূ মালীহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা (রাঃ) এর সঙ্গে ছিলাম। দিনটি ছিলো মেঘলা। তাই বুরাইদাহ (রাঃ) বলেন, শীঘ্র ‘আসরের সালাত আদায় করে নাও। কারণ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ‘আসরের সালাত ছেড়ে দেয় তার ‘আমাল বিনষ্ট হয়ে যায়।


সুনান নাসাঈ অঃ→সালাত বাব→যে ব্যক্তি আসরের সালাত তরক করে হাঃ-৪৭৪

আবুল মালিহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা বুরায়দা (রাঃ) -এর সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন: অবিলম্বে সালাত আদায় করে নাও, কেননা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি আসরের সালাত তরক করলো, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...