সহিহ মুসলিম অঃ→কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয় বাব→'আস্‌র সলাতের পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পঠিত দু' রাক'আত সলাত সম্পর্কে জ্ঞাতব্য হাঃ-১৮২২

আসওয়াদ ও মাসরূক্ব (রহঃ) থেকে বর্নিতঃ

আমরা 'আয়িশাহ্ (রাঃ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বলেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার পালার দিন আমার ঘরে অবস্থানকালে 'আস্র সলাতের পর দু' রাক'আত সলাত আদায় করতেন। (ই.ফা. ১৮০৭, ই.সে. ১৮১৪)


সুনানে আবু দাউদ অঃ→নফল সালাত বাব→সূর্য উপরে থাকতে দু’ রাক’আত সলাতের অনুমতি হাঃ-১২৭৯

আল-আসওয়াদ ও মাসরূক (রহঃ) সূত্র থেকে বর্নিতঃ

তারা উভয়ে বলেন, আমরা আয়িশাহ (রাঃ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে দিনই আমার কাছে আসতেন, তখন তিনি আসরের পর দু’ রাক’আত সলাত আদায় করতেন। সহীহ: বুখারী ও মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...