সহিহ বুখারী অঃ→হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব→যে হাদিয়া ফিরিয়ে দেয়া হয় না। হাঃ-২৫৮২

‘আয্‌রাহ ইবনু সাবিত আনসারী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি একদা সুমামাহ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)-এর নিকট গেলাম, তিনি আমাকে সুগন্ধি দিলেন এবং বললেন, আনাস (রাঃ) কখনো সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না। তিনি আরো বলেন, আর আনাস (রাঃ) বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুগন্ধি ফিরিয়ে দিতেন না।


সহিহ বুখারী অঃ→পানীয় দ্রব্যসমূহ বাব→দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করা। হাঃ-৫৬৩১

সুমামা ইবনু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্র হতে পানি পান করতেন। তিনি মনে করতেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন নিঃশ্বাসে পানি পান করতেন। [৫৩]আধুনিক প্রকাশনী- ৫২২০, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৬)


সুনানে ইবনে মাজাহ অঃ→পানীয় ও পানপাত্র বাব→তিন নিঃশ্বাসে পানীয় দ্রব্য পান করা হাঃ-৩৪১৬

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তিন নিঃশ্বাসে পানি পান করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন নিঃশ্বাসে পানি পান করতেন। [৩৪১৬] তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...