সহিহ বুখারী অঃ→হায়েজ বাব→হায়েযের সময় স্বামীর মাথা ধুয়ে দেয়া ও চুল আঁচড়ে দেয়া। হাঃ-২৯৫

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হায়েয অবস্থায় আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম।


সহিহ বুখারী অঃ→মাগাযী বাব→নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যু হাঃ-৪৪৬৬

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

ওফাতকালে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বয়স ছিল তেষট্টি বছর। ইবনু শিহাব যুহরী (রহঃ) বলেন, আমাকে সা'ঈদ ইবনু মুসাইয়্যাব এ রকমই জানিয়েছেন। [৩৫৩৬] (আ.প্র. ৪১০৮, ই.ফা. ৪১১১)


সুনান নাসাঈ অঃ→পবিত্রতা বাব→ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাথা আঁচড়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ→হায়য ও ইস্তিহাযা বাব→ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধুয়ে দেয়া হাঃ-৩৮৯

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ঋতুমতি অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মাথায় চিরুণী করে দিতাম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...