সহিহ বুখারী অঃ→জিহাদ বাব→কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়। হাঃ-২৯৯০

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন।


সুনানে আবু দাউদ অঃ→ব্যবসা-বাণিজ্য বাব→ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় হাঃ-৩৩৮০

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পশুর পেটের বাচ্চার বাচ্চা বিক্রি করতে নিষেধ করেছেন। সহীহ : ইবনু মাজাহ (২১৭৯)।


সুনানে ইবনে মাজাহ অঃ→হজ্জ বাব→ইহরাম বাধা অবস্থায় যেরূপ কাপড় পরিধান করবে হাঃ-২৯৩০

. আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরামধারী ব্যক্তিকে কুমকুম অথবা ওয়ারস ঘাস দ্বারা রঞ্জিত কাপড় পরতে নিষেধ করেছেন। [২৯৩০] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনানে ইবনে মাজাহ অঃ→পোশাক-পরিচ্ছেদ বাব→মাথার অংশবিশেষের চুল কামানো নিষেধ হাঃ-৩৬৩৮

ইবনু উমার (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথার অংশবিশেষের ‍চুল কামাতে নিষেধ করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...