সহিহ বুখারী অঃ->আম্বিয়া কিরাম ('আঃ) বাব->বনী ইসরাঈল সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাঃ-৩৪৬২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইয়াহূদী ও নাসারারা (দাড়ি-চুলে) রং লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত কাজ কর।


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা হাঃ-৫৪০৩

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারারা খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করবে। (ই.ফা. ৫৩৩২, ই.সে. ৫৩৪৯)


সুনানে আবু দাউদ অঃ->চুল আঁচড়ানো বাব->খেযাব ব্যবহার সম্পর্কে হাঃ-৪২০৩

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: নিশ্চয় ইয়াহুদী ও নাসারাগণ চুল-দাঁড়িতে খেযাব লাগায় না। কাজেই তোমরা তাদের বিপরীত করো।


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মেহেদির খেজাব হাঃ-৩৬২১

আবু হুরাইরাহ (রাঃ), থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ইহুদী ও খৃস্টানরা খেযাব ব্যবহার করেনা। সুতরাং তোমরা তাদের বিপরীত করো। তাহকীক আলবানীঃ সহীহ।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->খিযাব লাগানোর অনুমতি হাঃ-৫০৬৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, অতএব তোমরা তাদের বিরোধীতা করবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->খিযাব লাগানোর অনুমতি হাঃ-৫০৭১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, তোমরা তাদের বিরোধীতা করবে এবং খিজাব লাগাবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->খিযাব লাগানোর অনুমতি হাঃ-৫০৭২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইয়াহূদী ও নাসারা খিযাব লাগায় না, তোমরা তাদের বিরোধীতায় খিযাব লাগাবে।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->খিযাব লাগানোর আদেশ হাঃ-৫২৪১

আবু সালামা এবং সুলায়মান ইব্‌ন ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ

তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ইয়াহুদ-নাসারা চুল রঙ করে না, আতএব তোমরা তাদের বিরোধিতা করবে।