সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ হাঃ-৫৩৮৯

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ এক পায়ে জুতা পরিধান করে যেন চলাফেরা না করে। হয়ত দু’খানাই পায়ে দিবে; অথবা দু’খানাই খুলে ফেলবে। (ই.ফা. ৫৩১৯, ই.সে. ৫৩৩৫)

সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->পায়ে জুতা পরার নিয়ম হাঃ-৪১৩৬

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ এক পায়ে জুতা পরে হাঁটবে না। হয় উভয় পায়ে জুতা পরবে অথবা উভয় পা থেকে জুতা খুলে রাখবে।

সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->এক পায়ে জুতা পরে হাঁটা হাঃ-৩৬১৭

আবু হুরাইরাহ (রাঃ), থেকে বর্নিতঃ

রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে বা এক পায়ে মোজা পরে না হাঁটে। হয় সে উভয় পায়ে জুতা পরবে, অন্যথায় উভয় পা খোলা রাখবে (বুখারী, মুসলীম ও তিরমিযি)। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।

জামে' আত-তিরমিজি অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->এক পায়ে জুতা পরে হাঁটা নিষেধ হাঃ-১৭৭৪

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এক পায়ে জুতা পরে যেন তোমাদের কেউ না হাঁটে। হয় সে দুটো পায়ে জুতা পরবে অথবা দুটো পা-ই উদম রাখবে। সহীহ্ ইবনু মা-জাহ (৩৬১৭), নাসা-ঈ