সহিহ মুসলিম অঃ->সালাম বাব->প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব হাঃ-৫৬৩৫

‘আসিম ইবনু ‘উমার ইবনু কাতাদাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) আল-মুকাননা’ (রহঃ) কে অসুস্থতার দরুন দেখতে গেলেন। কিছুক্ষন পরে তিনি বললেন-যে পর্যন্ত না তুমি শিঙ্গা লাগাবে সে পর্যন্ত আমি স্থান ত্যাগ করব না। কারণ, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি যে, তাতে শিফা রয়েছে। (ই.ফা. ৫৫৫৪, ই.সে. ৫৫৭৯)