সহিহ বুখারী অঃ->সাওম বাব->সায়িমের শিঙ্গা লাগানো বা বমি করা । হাঃ-১৯৩৮

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহরিম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন এবং সায়িম অবস্থায়ও শিঙ্গা লাগিয়েছেন।


সহিহ বুখারী অঃ->সাওম বাব->সায়িমের শিঙ্গা লাগানো বা বমি করা । হাঃ-১৯৩৯

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সায়িম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সওম পালনকারীর শিংগা লাগানোর অনুমতি আছে হাঃ-২৩৭২

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওম অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, উহাইব ইবনু খালিদ (রহঃ) এ হাদীস আইউব (রহঃ) থেকে তার সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবার জা‘ফার ইবনু রবী‘আহ (রহঃ) ও হিশাম ইবনু হাসসান (রহঃ) ইকরিমা-ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।


সুনানে আবু দাউদ অঃ->কুরবানীর নিয়ম-কানুন বাব->আক্বীক্বাহ্‌র বর্ণনা হাঃ-২৮৪১

ইবনু ‘আব্বাস (রা:) সূত্র থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাসান ও হুসাইনের (রাঃ) পক্ষ হতে একটি করে দুম্বা আক্বীক্বাহ করেছেন। সহীহ। কিন্তু নাসায়ীর বর্ণনায় রয়েছেঃ “দুটি দুটি করে”- এটাই অধিক সহীহ।