সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->আল্লাহ যে রোগই সৃষ্টি করেছেন, তার প্রতিষেধকও সৃষ্টি করেছেন হাঃ-৩৪৩৮

আবদুল্লাহ (বিন মাসঊদ) (রাঃ), থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ এমন কোন রোগ পাঠাননি, যার প্রতিষেধক পাঠাননি। তাহকীক আলবানীঃ সহীহ।


সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->আল্লাহ যে রোগই সৃষ্টি করেছেন, তার প্রতিষেধকও সৃষ্টি করেছেন হাঃ-৩৪৩৯

আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার প্রতিষেধকের ব্যবস্থা করেননি। তাহকীক আলবানীঃ সহীহ।