সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে হাঃ-৫২৭৯

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী উম্মু সালামাহ্ (রা:) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক রৌপ্যের বাসনে পান করে সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। (ই.ফা. ৫২১২, ই.সে. ৫২২৪)


সহিহ মুসলিম অঃ->পোশাক ও সাজসজ্জা বাব->নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে হাঃ-৫২৮১

উম্মু সালামাহ্ (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে লোক স্বর্ণ বা রৌপ্য দ্বারা নির্মিত বাসনে পান করে সে শুধু তার পেটে জাহান্নামের অগ্নি প্রবেশ করায়। (ই.ফা. ৫২১৪, ই.সে. ৫২২৬)


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->রুপার পাত্রে পান করা হাঃ-৩৪১৩

উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি রুপার পাত্রে পান করে, সে নিজের পেটে গড় গড় করে জাহান্নামের আগুন ঢালে। [৩৪১৩] তাহকীক আলবানীঃ সহীহ।


জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->রাতে ঘুম ভাঙ্গার সময় পাঠ করার দু’আ হাঃ-৩৪১৫

মাসলামা ইবনু আমর থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ উমাইর ইবনু হাণী প্রত্যেকদিন এক হাজার রাক'আত নামায আদায় করতেন এবং এক লক্ষবার তাসবীহ পাঠ করতেন। সনদ দুর্বল, বিচ্ছিন্ন।