সহিহ বুখারী অঃ->ইজারা বাব->রক্ত মোক্ষণকারীর উপার্জন। হাঃ-২২৭৯

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিঙ্গা নিয়েছিলেন এবং শিঙ্গা প্রয়োগকারীকে তার পারিশ্রমিক দিয়েছিলেন। যদি তিনি তা অপছন্দ করতেন তবে তাকে (পারিশ্রমিক) দিতেন না।


সহিহ বুখারী অঃ->পানীয় দ্রব্যসমূহ বাব->মশ্‌কের মুখ থেকে পানি পান করা। হাঃ-৫৬২৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখ থেকে পানি পান করতে নিষেধ করেছেন।(আধুনিক প্রকাশনী- ৫২১৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৩)


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->এক সাওয়ারীর উপর তিনজন বসা। হাঃ-৫৯৬৫

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন মক্কায় আসেন, তখন ‘আবদুল মুত্তালিব গোত্রের তরুণরা তাঁকে অভ্যর্থনা জানায়। তাদের একজনকে তিনি তাঁর সম্মুখে এবং অন্য একজনকে তাঁর পশ্চাতে উঠিয়ে নেন।(আধুনিক প্রকাশনী- ৫৫৩২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪২৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করা হাঃ-৩৪২১

ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। [৩৪২১] তাহকীক আলবানীঃ সহীহ।


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->পানির পাত্রে নিঃশ্বাস ফেলা নিষেধ হাঃ-৩৪২৮

ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানপাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। [৩৪২৮] তাহকীক আলবানীঃ সহীহ।