সহিহ বুখারী অঃ->পানীয় দ্রব্যসমূহ বাব->মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা। হাঃ-৫৬২৬

আবূ সা‘ইদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘ইখ্‌তিনাসিল আসকিয়া’ (মশ্‌কের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা) হতে নিষেধ করতে শুনেছি। ‘আবদুল্লাহ্‌ (রহঃ) বলেন, মা‘মার কিংবা অন্য কেউ বলেছেন, ‘ইখ্‌তিনাস’ হল মশ্‌কের মুখে মুখ লাগিয়ে তাথেকে পানি পান করা। [৫৬২৫; মুসলিম ৩৬/১৪, হাঃ ২০২৩, আহমাদ ১১৬৬২] আধুনিক প্রকাশনী- ৫২১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১১)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->পানাহারের নিয়ম ও বিধান হাঃ-৫১৬৭

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলছেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশ্‌ক বাকিয়ে এর মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন। (ই.ফা. ৫১০০, ই.সে. ৫১১১)


সুনানে ইবনে মাজাহ অঃ->পানীয় ও পানপাত্র বাব->মশকের মুখ উল্টিয়ে পানি পান করা হাঃ-৩৪১৮

আবূ সাঈদ খুদরী (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশকের মুখ উল্টিয়ে তাতে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। [৩৪১৮] তাহকীক আলবানীঃ সহীহ।