সহিহ বুখারী অঃ→আহার সংক্রান্ত বাব→হাল্‌ওয়া ও মধু হাঃ-৫৪৩১

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাল্‌ওয়া ও মধু ভালোবাসতেন। [৪৫](আধুনিক প্রকাশনী- ৫০২৮, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯২৪)


সহিহ বুখারী অঃ→পানীয় দ্রব্যসমূহ বাব→মিষ্টান্ন ও মধু পান করা। হাঃ-৫৬১৪

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট সর্বাধিক পছন্দনীয় দ্রব্য ছিল মিষ্টিদ্রব্য ও মধু।(আধুনিক প্রকাশনী- ৫২০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৯৯)


সহিহ বুখারী অঃ→চিকিৎসা বাব→মধুর সাহায্যে চিকিৎসা । মহান আল্লাহ্‌র বাণীঃ “এর মধ্যে রয়েছে মানুষের জন্য নিরাময়।” (সূরাহ আন–নাহলঃ ৬৯) হাঃ-৫৬৮২

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিষ্টান্ন দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন।(আধুনিক প্রকাশনী- ৫২৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৭)


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→হালুয়া বা মিষ্টি দ্রব্য হাঃ-৩৩২৩

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হালুয়া ও মধু পছন্দ করতেন। [৩৩২৩]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...