আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলেন। তিনি বলেন, (পরবতী সময়) আমি ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর সাথে সলাত আদায় করেছি। তিনি খুতবার আগে আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। তারপর লোকজনের উদ্দেশ্যে খুত্বাহ্ দেন। (খুতবায়) তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিনদিনের পর কুরবানীর গোশ্ত আহার করতে তোমাদের বারণ করেছেন। অতএব তোমরা তা খেয়ো না। (ই.ফা. ৪৯৩৭, ই.সে. ৪৯৪২)