সহিহ মুসলিম অঃ->শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল বাব->জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে হাঃ-৪৯৫৫

সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইবনু ‘উমার (রাঃ) একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি মুরগী বেঁধে সেটির প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা ইবনু ‘উমারকে দেখে মুরগীটি ছেড়ে দিয়ে চলে গেল। ইবনু ‘উমার (রাঃ) বললেন, কে এ কাজ করলো? যে এমন কাজ করে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে লা’নাত করেছেন। (ই.ফা. ৪৯০১, ই.সে. ৪৯০৫)