সহিহ মুসলিম অঃ→মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব→‘আসরের সলাত আগে আগে আদায় করা মুস্তাহাব হাঃ-১৩০০

আবূ ‘উসামাহ্ ইবনু সাহর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা একদিন ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) -এর সাথে যুহরের সলাত আদায় করলাম এবং সেখান থেকে আনাস ইবনু মালিক (রাঃ) - এর কাছে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম তিনি ‘আসরের সলাত আদায় করছেন। সলাত শেষে আমি জিজ্ঞেস করলামঃ চাচাজান, এখন আপনি কোন ওয়াক্তের সলাত আদায় করলেন? তিনি বললেনঃ ‘আসর , আর এটিই হচ্ছে রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সলাত যা আমরা তার সাথে আদায় করতাম। (ই.ফা.১২৮৭, ই.সে.১৩৯৯)


সুনান নাসাঈ অঃ→সালাতের ওয়াক্তসমূহ বাব→আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৫০৯

আবু বকর ইব্‌ন উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আবু উমামা ইব্‌ন সাহল (রহঃ) -কে বলতে শুনেছি যে, আমরা উমর ইব্‌ন আবদুল আযীয (রহঃ) -এর সঙ্গে যোহরের সালাত আদায় করে বের হলাম। তারপর আমরা আনাস (রাঃ) এর নিকট গেলাম এবং আসর এর সালাত আদায় করতে দেখতে পেলাম। আমি বললাম, হে পিতৃব্য! এ কোন সালাত, যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের সালাত এবং এটাই রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সালাত যা আমরা (তাঁর সাথে) আদায় করতাম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...