হাবীব ইব্ন শাহীদ (রহঃ) থেকে বর্নিতঃ
আমাকে মুহাম্মদ ইব্ন সীরীন (রহঃ) বললেন, তুমি হাসান (রাঃ)-এর নিকট আকীকার হাদীস সমন্ধে জিজ্ঞাসা কর যে, তিনি তা কার নিকট শুনেছেন? আমি তাঁকে এ ব্যপারে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ আমি তা সামুরা (রাঃ) থেকে শুনেছি।