সুনানে আবু দাউদ অঃ->কুরবানীর নিয়ম-কানুন বাব->আক্বীক্বাহ্‌র বর্ণনা হাঃ-২৮৩৯

সালমান ইবনু ‘আমির আদ-দাব্বী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, প্রতিটি সন্তানের সাথে আক্বীক্বাহ রয়েছে। সুতরাং তার পক্ষ হতে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো।


সুনানে ইবনে মাজাহ অঃ->যবেহ করা বাব->আকীকা হাঃ-৩১৬৪

সালামান বিন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ শিশুর পক্ষ থেকে আকীকা করতে হবে অতএব তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো (পশু যবেহ করো) এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো। [৩১৬৪]


জামে' আত-তিরমিজি অঃ->কুরবানী বাব->সদ্য প্রসূত শিশুর কানে আযান দেওয়া হাঃ-১৫১৫

সালমান ইবনু আমির আয-যাব্বী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ প্রত্যেক শিশুর পক্ষেই আকীকা করা দরকার। অতএব তার পক্ষ হতে তোমরা রক্ত প্রবাহিত কর (পশু যবেহ কর) এবং তার হতে ময়লা (বা কষ্টদায়ক বস্তু, যেমন চুল) দূর কর। সহীহ্, ইবনু মা-জাহ (৩১৬৪)


সুনান নাসাঈ অঃ->আকীকা বাব->পুত্র সন্তানের আকীকা হাঃ-৪২১৪

সালমান ইব্‌ন আমের যাব্বী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পুত্র সন্তানের ক্ষেত্রে আকীকা আছে। কাজেই তার জন্য যবেহ করবে এবং তার মাথা মুণ্ডন করবে।