সহিহ বুখারী অঃ→ক্রীতদাস আযাদ করা বাব→খাদিম যখন ভালভাবে খাবার পরিবেশন করে। হাঃ-২৫৫৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কারো খাদিম খাবার নিয়ে হাযির হলে তাকেও নিজের সাথে বসানো উচিত। তাকে সাথে না বসালেও দু’ এক লোকমা কিংবা দু’ এক গ্রাস তাকে দেয়া উচিত। কেননা, সে এর জন্য পরিশ্রম করেছে।


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→কারো খাদেম তার খাদ্য নিয়ে এলে তা থেকে তাকে কিছু দেয়া হাঃ-৩২৮৯

আবু হুরাইরা (রা:) বলেন থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো খাদেম তার জন্য খাবার এনে উপস্থিত হলে সে যেন তাকে নিজের সাথে বসায় এবং নিজের সাথে খাওয়ায়। সে যদি তাকে নিজের সাথে বসাতে না চায়, তবে খাবার থেকে যেন তাকে দেয়। [৩২৮৯]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...