সহিহ বুখারী অঃ→আহার সংক্রান্ত বাব→কাঁকুড় প্রসঙ্গে হাঃ-৫৪৪৭

‘আবদুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কাঁকুড় (ক্ষীরা জাতীয় ফল)-এর সঙ্গে খেজুর খেতে দেখেছি।(আধুনিক প্রকাশনী- ৫০৪৫, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৪০)


সহিহ বুখারী অঃ→আহার সংক্রান্ত বাব→একই সঙ্গে দু’রকম খাদ্য বা সুস্বাদের খাদ্য খাওয়া হাঃ-৫৪৪৯

‘আবদুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কাঁকুড়ের সঙ্গে খেজুর খেতে দেখেছি।(আধুনিক প্রকাশনী- ৫০৪৬, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৪২)


সহিহ মুসলিম অঃ→পানীয় বস্তু বাব→শশা ও তাজা খেজুরের সংমিশ্রণে আহার করা। হাঃ-৫২২৫

আব্দুল্লাহ ইব্‌নে জা’ফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে সতেজ খেজুরের সঙ্গে শশা খেতে লক্ষ্য করেছি। (ই. ফা. ৫১৫৭, ই. সে. ৫১৬৯)


সুনানে আবু দাউদ অঃ→খাদ্যদ্রব্য বাব→দু’ ধরনের বস্তু একত্রে মিশিয়ে খাওয়া হাঃ-৩৮৩৫

‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাজা খেজুরের সাথে শসা খেতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→শসা ও তাজা খেজুর একত্রে মিশিয়ে খাওয়া হাঃ-৩৩২৫

আবদুল্লাহ বিন জা’ফার (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেতে দেখেছি। [৩৩২৫]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...