আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমরা যখন দুপুরে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পেছনে সালাত আদায় করতাম তখন আমরা উত্তাপ থেকে রক্ষা পাবার জন্য আমাদের কাপড়ের উপর সিজদা করতাম।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমরা গরমের দিনে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায আদায়কালে গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সাজদাহ করতাম। -সহীহ। ইবনু মাজাহ– (১০৩৩), বুখারী ও মুসলিম।