সহিহ বুখারী অঃ→আহার সংক্রান্ত বাব→হেলান দিয়ে আহার করা। হাঃ-৫৩৯৮

আবূ জুহাইফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি হেলান দিয়ে খাদ্য গ্রহন করি না। [৩৮](আধুনিক প্রকাশনী- ৪৯৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৯৩)


জামে' আত-তিরমিজি অঃ→আহার ও খাদ্যদ্রব্য বাব→হেলান দিয়ে বসে খাবার খাওয়া মাকরূহ হাঃ-১৮৩০

আবূ জুহাইফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি হেলান দিয়ে কখনো খাবার খাই না। সহীহ্‌, ইবনু মা-জাহ (৩২৬২), বুখারী


সুনানে ইবনে মাজাহ অঃ→আহার ও তার শিষ্টাচার বাব→হেলান দিয়ে খাদ্যগ্রহণ শিষ্টাচারের পরিপন্থী হাঃ-৩২৬২

আবূ জুহায়ফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি কখনো হেলান দিয়ে আহার করি না। [৩২৬২]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...