সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৫৮

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা তাঁর (যায়নাব) মাথার চুল আঁচড়িয়ে তিনভাগে ভাগ করে দিয়েছি। (ই.ফা. ২০৩৭, ই.সে. ২০৪২)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে হাঃ-৫২৬৫

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একজনের খাদ্য দু’জনের জন্য পর্যাপ্ত এবং দু’জনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। (ই.ফা. ৫১৯৭, ই.সে. ৫২০৯)


জামে' আত-তিরমিজি অঃ->আহার ও খাদ্যদ্রব্য বাব->একজনের খাদ্যই দুইজন ব্যক্তির জন্য পর্যাপ্ত হতে পারে হাঃ-১৮২০

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দু’জন ব্যক্তির খাদ্য তিনজনের জন্য পর্যাপ্ত এবং তিনজন ব্যক্তির খাদ্য চারজনের জন্য পর্যাপ্ত হতে পারে। সহীহ্‌, সহীহা(১৬৮৬), নাসা-ঈ