সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->বন্দী মুক্তি প্রসঙ্গে। হাঃ-৩০৪৬

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা বন্দী আযাদ কর, ক্ষুধার্তকে আহার্য দাও এবং রুগীর সেবা-শুশ্রূষা কর।


সহিহ বুখারী অঃ->রোগীদের বর্ণনা বাব->রোগীর সেবা করা ওয়াজিব। হাঃ-৫৬৪৯

আবূ মূসা আশ’আরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা কর এবং কষ্টে পতিতকে উদ্ধার কর। [৫৫](আধুনিক প্রকাশনী- ৫২৩৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৩৩)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->রোগী দেখতে গিয়ে রোগীর সুস্থতা চেয়ে দু’আ করা হাঃ-৩১০৫

আবূ মূসা আল-আশ’আরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সাথে দেখা-সাক্ষাত করো এবং বন্দীকে মুক্ত করো। সুফিয়ান আস-সাওরী (রহঃ) বলেন, ‘আল-‘আনী’ অর্থ বন্দী। সহীহ : তাখরীজ মুশকিলাতুল ফিক্বর (১১২)।