আওযাঈ (রহঃ) থেকে বর্নিতঃ
আমি যুহ্রী (রাঃ) কে জিজ্ঞেস করলাম নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন স্ত্রী তাঁর থেকে আশ্রয় চেয়েছিলেন? তিনি বলেম, উরওয়া (রাঃ) আয়িশা (রাঃ)-এর বরাতে আমাকে অবহিত করেন যে, জাওন-এর কন্যা যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসে এবং তিনি তাঁর সান্নিধ্যে যান তখন সে বলে, আমি আপনার থেকে আল্লাহ্র নিকট আশ্রয় চাই। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তুমি এক সুমহান সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করেছ। অতএব তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও (চলে যাও)। [২০৫০]
আয়শা (রাঃ) থেকে বর্নিতঃ
কিলাব গোত্রের মহিলাটি যখন রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট এসে বললেন : আমি আল্লাহ্র নিকট আপনার থেকে আশ্রয় চাই। তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন : তুমি এক মহান সত্তার আশ্রয় গ্রহন করেছ। তুমি ‘তোমার পরিজনের সাথে মিলিত হও।