সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মা ও কন্যাকে একত্রে বিবাহ করা হারাম হাঃ-৩২৮৬

ইরাক ইবন মালিক (রহঃ) থেকে বর্নিতঃ

যয়নাব বিনত আবূ সালামা (রাঃ) তাকে অবহিত করেছেন যে, উম্মু হাবীবা (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমরা বলাবলি করি যে, আপনি দুররা বিনত আবূ সালামাকে বিবাহ করবেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, উম্মু সালামা (রাঃ)-কে বিয়ে করা সত্ত্বেও? যদি আমি উম্মু সালামাকে বিবাহ নাও করতাম, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা তার পিতা আমার দুধ ভাই।