সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া হাঃ-৩৪৬৩

‘উরওয়াহ (রহঃ) ‘আয়িশাহ্ (রাযিঃ) সুত্র থেকে বর্নিতঃ

আবূল কু’আয়স-এর ভাই আফ্লাহ একবার তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি ছিলেন তাঁর দুধচাচা। এ ছিল পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। তিনি বলেন, আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। অতঃপর যখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসলেন আমি যা করেছি সে সম্পর্কে আমি তাঁকে অবহিত করলাম। তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন তাঁকে (দুধচাচাকে) আমার নিকট আসার অনুমতি দিই। (ই.ফা. ৩৪৩৬, ই.সে. ৩৪৩৫)