সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->তারতীলের সাথে কুরআন তিলাওয়াত পছন্দনীয় হাঃ-১৪৬৫

ক্বাতাদাহ (রঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ক্বিরাআত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি যেখানে যতটুকু দীর্ঘ করা প্রয়োজন, সেখানে ততটুকু দীর্ঘ করে টেনে পাঠ করতেন। সহীহঃ বুখারী।


সুনানে আবু দাউদ অঃ->জিহাদ বাব->তরবারি অলংকার করা হাঃ-২৫৮৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তরবারির বাঁট রূপা দিয়ে বাঁধানো ছিল।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->রাতের সলাতের কিরাআত। হাঃ-১৩৫৩

কাতাদাহ থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস বিন মালিক (রাঃ) এর নিকট নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কিরাআত সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বলেন, তিনি সশব্দে কিরাআত পড়তেন। [১৩৫৩]