সহিহ মুসলিম অঃ->সালাত বাব->মুসল্লীর সুত্‌রার কাছাকাছি হওয়া হাঃ-১০২১

সাহ্‌ল ইবনু সা‘দ আস্‌ সা‘ইদী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সলাতের স্থান এবং (তাঁর সামনের) দেয়ালের মাঝখান একটি ছাগল চলাচল করার পরিমাণ প্রশস্ত ছিল। (অর্থাৎ-তিনি সুত্‌রাহ্‌ এর খুব কাছাকাছি দাঁড়াতেন)। (ই.ফা. ১০১৫, ই.সে. ১০২৬)