সহিহ বুখারী অঃ→আযান বাব→‘ইশার সালাতে সশব্দে কিরাআত । হাঃ-৭৬৭

‘আদী (ইব্‌ন সাবিত) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বারা‘আ (রাঃ) হতে শুনেছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ‘ইশা সালাতের প্রথম দু‘ রাক‘আতের এক রাক‘আতে সূরা 'وَالتّيِنِ وَالزَّيتوُنِ' পাঠ করেন।


সহিহ মুসলিম অঃ→সালাত বাব→‘ইশার সলাতের কিরাআত হাঃ-৯২৪

বারা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন এক সফরে থাকাকালীন ‘ইশার সলাত আদায় করলেন এবং প্রথম দু’রাকআতের এক রাক’আতে “ওয়াত্‌তীনি ওয়ায্‌ যাইতূন”” (সূরাহ্‌ আত্‌ তীন) পাঠ করলেন। (ই.ফা. ৯১৯,ই.সে. ৯৩১)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...