জামে' আত-তিরমিজি অঃ->তাফসীরুল কুরআন বাব->সূরা আল-ক্বিয়ামাহ হাঃ-৩৩২৯

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর কুরআন অবতীর্ণ হত তখন তিনি তা মুখস্থ করে নেয়ার জন্য (ফেরেশতার সঙ্গে সঙ্গে) জিহ্বা নাড়াতেন। এ অবস্থায় আল্লাহ তা’আলা অবতীর্ণ করেনঃ “তাড়াতাড়ি ওয়াহী মুখস্থ করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করো না .........” (সূরা ক্বিয়ামাহ ১৬-২১)। অধঃস্থন বর্ণনাকারী মূসা তার ঠোট দু’টি নেড়ে দেখাতেন। সহীহঃ বুখারী ও মুসলিম।