যুবায়র ‘ইবন মুত’ঈম (রাঃ) থেকে বর্নিতঃ
আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার পাঁচটি (প্রসিদ্ধ) নাম রয়েছে, আমি মুহাম্মাদ, আমি আহ্মাদ, আমি আল-মাহী আমার দ্বারা আল্লাহ্ কুফ্র ও শিরককে নিশ্চিহ্ন করে দিবেন। আমি আল-হাশির আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে। আমি আল-আক্বিব (সর্বশেষে আগমনকারী)।
জুবায়র ইবনু মুত‘ইম (রহঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি ‘মুহাম্মাদ’ (প্রশংসিত), আমি ‘আহ্মাদ’ (অত্যধিক প্রশংসাকারী), আমি ‘আল-মাহী’ (বিলুপ্তকারী) এমন লোক যে, আমার মাধ্যমে কুফ্রকে নিঃশেষ করা হবে। আমি ‘আল-হাশির’ (একত্রকারী) এমন ব্যক্তি যে, আমার পেছনে লোকেদের একত্রিত করা হবে। আমি ‘আল-আকিব’ (সর্বশেষ); আর আল-আকীব, ঐ লোক যার পর আর কোন নবী নেই। (ই.ফা. ৫৮৯৪, ই.সে. ৫৯৩১)
জুবায়র ইবনু মুত‘ইম (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার বহু নাম রয়েছে। আমি মুহাম্মাদ, আমি আহ্মাদ, আমি ‘আল-মাহী’ (বিলোপ সাধনকারী) ঐ লোক যে, আমার মাধ্যমে আল্লাহ কুফ্রকে নিঃশেষ করবেন, আমি ‘আল-হাশির’ (একত্রকারী) এমন লোক যে, আমার পায়ের নিকট লোকেদের একত্রিত করা হবে। আমি ‘আল-আকীব’ (শেষ); এমন লোক যার পর কেউ (নবী) নেই এবং আল্লাহ তাঁর নাম রেখেছেন রঊফ ও রহীম। (ই.ফা. ৫৮৯৫, ই.সে. ৫৯৩২)
জুবাইর ইবনু মুত‘ইম (রা:) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার কতগুলো নাম আছে। আমি মুহাম্মাদ (প্রশংসিত), আমি আহ্মাদ (সর্বাধিক প্রশংসাকারী), আমি মাহী (বিলীনকারী)। আল্লাহ তা‘আলা আমার দ্বারা কুফরী বিলীন করেন। আর আমি হাশির (সমবেতকারী), আমার পদাংক অনুসরণে মানুষকে হাশর করা হবে। আমি আক্বিব (চূড়ান্ত পরিণতি বা সবার পশ্চাতে আগমনকারী)। আমার পরে কোন নবী নেই। সহীহ : মুখ্তাসার শামা-য়িল (৩১৫), রাওযুন নাযীর (১/৩৪০)।