সহিহ মুসলিম অঃ->তাফসীর বাব->সূরাহ বারাআহ (আত তাওবাহ্), আল আনফাল ও আল হাশর হাঃ-৭৪৪৮

সাঈদ ইবনু জুবায়র (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সূরাহ আত তাওবাহ। বরং এটা হচ্ছে অপমানকারী সূরাহ। এ সূরাতে কেবল......... (এদের মধ্যে, এদের মধ্যে) বর্ণিত হয়েছে। ফলে মানুষেরা ধারণা করতে লাগল যে, এ সূরায় আমাদের কেউ আলোচনা ব্যতীত অবশিষ্ট থাকবে না, সকলের দুর্বলতা তুলে ধরবে। অতঃপর আমি বললাম, সূরাহ আল আনফাল। এ কথা শুনে তিনি বললেন, এ সূরাহ তো বদর যুদ্ধের পটভূমিতে নাযিল হয়েছে। এরপর আমি সূরাহ আল হাশরের কথা বললাম। তিনি বললেন, এতো বানু নায়ীর গোত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। (ই.ফা ৭২৭৬, ই.সে, ৭৩৩২)