সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->মুজাহিদদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা। হাঃ-৩০৮৩

সায়িব ইব্‌নু ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, অন্যান্য শিশুদের সঙ্গে আমরাও আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অভ্যর্থনা জানানোর উদ্দেশে সানিয়্যাতুল বিদা পর্যন্ত গিয়েছিলাম।


সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->পারস্যের কিস্‌রা ও রোমের অধিপতি কায়সারের কাছে নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এর পত্র প্রেরণ হাঃ-৪৪২৭

সায়েব (ইবনু ইয়াযীদ) (রাঃ) থেকে বর্নিতঃ

আমাআর মনে পড়ে যে, সানিয়্যাতুল বিদায়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে স্বাগত জানাতে মাদীনাহ্‌র ছেলেদের সঙ্গে গিয়েছিলাম, যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাবূক যুদ্ধ থেকে ফিরছিলেন। [৩০৮৩] (আ.প্র. ৪০৭৯, ই.ফা. ৪০৮২)