সহিহ বুখারী অঃ→হজ্জ বাব→দু‘ ওয়াক্ত সালাত একসঙ্গে আদায় করা এবং দুয়ের মধ্যে কোন নফল সালাত আদায় না করা হাঃ-১৬৭৪

আবূ আইয়ুব আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জের সময় মুযদালিফায় মাগরিব এবং ‘ইশা একত্রে আদায় করেছেন। (৪৪১৪, মুসলিম ১৫/৪৭, হাঃ ১২৮৭, আহমাদ ২৩৬২১) (আঃপ্রঃ ১৫৬০, ইঃফাঃ ১৫৬৬)


সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব হাঃ-২৯৯৯

আবূ আইয়ূব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বিদায় হাজ্জে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সালাত আদায় করেছেন। (ই.ফা. ২৯৭৪, ই.সে. ২৯৭২)


সুনান নাসাঈ অঃ→সালাতের ওয়াক্তসমূহ বাব→মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করা হাঃ-৬০৫

আবদুল্লাহ ইব্‌ন ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

আবু আইয়্যূব আনসারী (রাঃ) তাঁকে জানান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে তিনি ‘বিদায় হজ্জে’ মু্যদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।


সুনান নাসাঈ অঃ→হজ্জের বিধি-বিধানসমূহ বাব→মুয্দালিফায় দুই সালাত একত্রে আদায় করা হাঃ-৩০২৬

আবূ আইউব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্রাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুয্দালিফায় মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→হজ্জ বাব→মুযদালিফায় দু’ওয়াক্তের নামায একসঙ্গে পড়া। হাঃ-৩০২০

আবদুল্লাহ বিন ইয়াযীদ আল-খাতমী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ আয়্যূব (খালিদ বিন যায়দ) আল-আনসারী (রাঃ) কে বলতে শুনেছেন, আমি বিদায় হজ্জের সফরে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে মুযদালিফায় মাগরিব ও এশার নামায পড়েছি। [৩০২০] তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...