সহিহ বুখারী অঃ->সালাত বাব->বর্শা সামনে রেখে সালাত আদায় হাঃ-৪৯৮

আবদুল্লাহ্‌ ইব্‌নু উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সামনে বর্শা পুঁতে রাখা হতো, আর তিনি সেদিকে সালাত আদায় করতেন। (আধুনিক প্রকাশনীঃ ৪৬৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭৪)


সহিহ বুখারী অঃ->তালাক বাব->লি'আনকারীদ্বয়কে বিচ্ছিন্ন করে দেয়া। হাঃ-৫৩১৪

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক আনসার ও তার স্ত্রীকে লি'আন করান এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দেন। (আধুনিক প্রকাশনী- ৪৯২৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮১৮)


সুনান নাসাঈ অঃ->মসজিদ বাব->মসজিদে নিদ্রা যাওয়া হাঃ-৭২২

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যামানায় শয়ন করতেন আর তখন তিনি ছিলেন অবিবাহিত যুবক, তাঁর স্ত্রী ছিল না।