‘আত্বা (রহঃ) থেকে বর্নিতঃ
ইবনু ‘আব্বাস (রাঃ) বলতেন, যে ব্যক্তি (মাক্কায় পৌঁছে) বায়তুল্লাহ-এর ত্বওয়াফ করল, সে ইহরামমুক্ত হয়ে গেল- সে হাজ্জ পালনকারী হোক অথবা অন্য কিছু (‘উমরাহ্) পালনকারী। আমি (ইবনু জুরায়জ) ‘আত্বাকে জিজ্ঞেস করলাম, তিনি কিসের ভিত্তিতে এ কথা বলেন? তিনি বললেন, আল্লাহর কালামের ভিত্তিতে : “অতঃপর এগুলো কুরবানীর স্থান মর্যাদাবান ঘরের নিকট” – (সূরাহ্ হাজ্জ ২২ : ৩৩)। আমি বললাম, তা তো ‘আরাফাহ্ থেকে ফেরার পর। তিনি বললেন, ইবনু ‘আব্বাস (রাঃ) বলতেন, (কুরবানীর স্থান সম্মানিত ঘরের নিকট) তা ‘আরাফায় উকূফের পর হোক অথবা পূর্বে। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কার্যক্রম থেকে প্রমাণ গ্রহণ করেছেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বয়ং বিদায় হাজ্জের সময়ে ইহরাম খোলার নির্দেশ দেন। (ই.ফা. ২৮৮৬, ই.সে. ২৮৮৫)