সহিহ বুখারী অঃ->মাগাযী বাব->সিরিয়া ভূমিতে সংঘটিত মূতার যুদ্ধের ঘটনা হাঃ-৪২৬৬

ক্বায়স (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) থেকে শুনেছি, তিনি বলেছেন, মূতার যুদ্ধে আমার হাতে নয়খানা তরবারি ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। (পরিশেষে) আমার হাতে আমার একটি প্রশস্ত ইয়ামানী তরবারিই টিকেছিল। [৪২৬৫] (আ.প্র. ৩৯৩৩, ই.ফা. ৩৯৩৭)