সহিহ বুখারী অঃ->চাষাবাদ বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাহাবীগণের ওয়াক্‌ফ ও খাজনার জমি এবং তাঁদের কৃষিকাজ ও লেনদেন প্রসঙ্গে। হাঃ-২৩৩৪

আসলাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমার (রাঃ) বলেছেন, পরবর্তী যুগের মুসলমানদের বিষয়ে যদি আমরা চিন্তা না করতাম, তবে যে সব এলাকা জয় করা হত, তা আমি মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতাম, যেমন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বার বন্টন করে দিয়েছিলেন।


সহিহ বুখারী অঃ->খুমুস (এক পঞ্চমাংশ) বাব->অভিযানে যারা উপস্থিত থেকেছে গনীমত তাদের প্রাপ্য। হাঃ-৩১২৫

যায়দ ইব্‌নু আসলাম (রহঃ) -এর পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘উমর (রাঃ) বলেছেন, যদি পরবর্তী মুসলিমদের ব্যাপার না হতো, তবে যে জনপদই বিজিত হতো, তাই আমি সেই জনপদবাসীদের মধ্যে বন্টন করে দিতাম, যেমন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বার এলাকা বন্টন করে দিয়েছিলেন।


সুনানে আবু দাউদ অঃ->কর, ফাই ও প্রশাসক বাব->খায়বারের ভূমি সংক্রান্ত হুকুম হাঃ-৩০২০

উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যদি পরবর্তীকালের মুসলিমদের বিষয় খেয়াল না করতাম তাহলে আমি যে কোন জনপদই জয় করতাম, আর তা ঐভাবে বণ্টন করতাম যেভাবে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বার এলাকায় বণ্টন করেছেন।