সহিহ বুখারী অঃ->আহকাম বাব->যে লোক মাসজিদে বসে বিচার করে ও লি‘আন (১৭৪) করে । হাঃ-৭১৬৬

সাহেল ইবনু সা‘দ (রাঃ) বনূ সা‘ঈদার ভ্রাতা থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, এক আনসারী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, আপনার কী রায়? যদি কোন লোক তার স্ত্রীর সঙ্গে অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে সে কি তাকে হত্যা করবে? পরে সে লোক ও তার স্ত্রীকে মাসজিদে লি‘আন করানো হয়েছিল, তখন আমি সেখানে হাজির ছিলাম।(আধুনিক প্রকাশনী- ৬৬৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৭৯)