ইয়াযীদ ইব্নু আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি সালামাকে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়াহ্র দিন আপনারা কোন বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে বায়’আত করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর উপর।(আধুনিক প্রকাশনী- ৬৭০০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭১৩)
ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি সালামাহ (রাঃ) কে জিজ্ঞেস করলাম, হুদাইবিয়ার দিন আপনারা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাতে কিসের শপথ গ্রহণ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর। (ই.ফা. ৪৬৬৯, ই.সে. ৪৬৭১)
ইয়াযীদ ইব্ন আবূ উবায়দ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি সালামা ইব্ন আকওয়া (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনারা হুদায়বিয়ার দিনে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোন কথার উপর বায়‘য়াত গ্রহন করেছিলেন? তিনি বলেনঃ মৃত্যুর উপর।
ইয়াযীদ ইবনু আবূ উবাইদ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, সালামা ইবনুল আকওয়া (রাঃ)-কে আমি প্রশ্ন করলামঃ হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট আপনারা কি বিষয়ে শপথ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর শপথ করেছিলাম (যে পর্যন্ত জীবন থাকবে যুদ্ধ করতে থাকব, পালিয়ে যাবো না)। সহীহ্, নাসা-ঈ