সহিহ বুখারী অঃ->যাকাত বাব->সদকা প্রদানকারীর জন্য ইমামের কল্যাণ কামনা ও দু’আ। হাঃ-১৪৯৭

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, লোকজন যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নিজেদের সদকা নিয়ে উপস্থিত হতো তখন তিনি বললেনঃ আল্লাহ্‌! অমুকের প্রতি রহমত বর্ষণ করুন। একদা আমার পিতা সদকা নিয়ে হাযির হলে তিনি বললেনঃ হে আল্লাহ্‌! আবূ আওফা’র বংশধরের প্রতি রহমত বর্ষণ করুন।


সহিহ বুখারী অঃ->দু’আ বাব->আল্লাহ তা'আলার বাণীঃ তুমি দু'আ করবে...... (সূরা আত্‌ তাওবাহ ৯/১০৩) আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাই-এর জন্য দু'আ করেন হাঃ-৬৩৩২

ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু আবূ আওফা (রাঃ) বর্ণনা করতেন, যখন কেউ কোন সদাকাহ নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট আসতো তখন তিনি দু'আ করতেনঃ হে আল্লাহ্‌! আপনি অমুকের পরিবারের উপর রহম অবতীর্ণ করেন। একবার আমার আব্বা তাঁর কাছে কিছু সদাকাহ নিয়ে এলে তিনি বললেনঃ হে আল্লাহ! আপনি আবূ আওফার পরিবারের উপর দয়া করুন।(আধুনিক প্রকাশনী- ৫৮৮৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮০)


সহিহ বুখারী অঃ->দু’আ বাব->নবী ব্যতীত অন্য কারো উপর দরূদ পড়া যায় কিনা? হাঃ-৬৩৫৯

সুলাইমান ইবনু হারব (রহঃ) থেকে বর্নিতঃ

সুলাইমান ইবনু হারব (রহঃ) থেকে আবূ আওফা (রাঃ) বর্ণনা করেন। যখন কেউ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট তার সদাকাহ নিয়ে আসতেন, তখন তিনি দু'আ করতেন : হে আল্লাহ্‌! আপনি তার উপর রাহমাত নাযিল করুন। আমার পিতা একদিন সদাকাহ নিয়ে তাঁর কাছে এলে তিনি দু'আ করলেন : হে আল্লাহ্‌! আপনি আবূ আওফার পরিবারবর্গের উপর রাহমাত বর্ষণ করুন।(আধুনিক প্রকাশনী- ৫৯১৩,ইসলামিক ফাউন্ডেশন- ৫৮০৬)


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->যাকাত দাতার জন্য ইমামের দু’আ করা হাঃ-২৪৫৯

আবদুল্লাহ্‌ ইব্‌ন আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে যখন সমাজের কেউ যাকাত নিয়ে আসত তখন তিনি বলতেনঃ হে আল্লাহ্‌; অমুকের বংশধরদের উপর রহমত বর্ষণ কর। (রাবী বলেন): আমার পিতা তাঁর কাছে যাকাত নিয়ে আসলে তিনি দু’আ করলেন, হে আল্লাহ্‌! তুমি আবূ আওফার বংশধরদের উপর রহমত বর্ষণ কর।


সুনানে আবু দাউদ অঃ->যাকাত বাব->যাকাত প্রদানকারীর জন্য যাকাত আদায়কারীর দুয়া করা হাঃ-১৫৯০

আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার পিতা ছিলেন গাছের নিচে বাইয়াতে রিদওয়ান গ্রহণকারীদের একজন। কোন সম্প্রদায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট তাদের যাকাত নিয়ে এলে তিনি বলতেন, হে আল্লাহ! অমুক পরিবারের উপর রহমাত বর্ষণ করুন। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, আমার পিতা তাঁর কাছে তার সদাক্বাহ নিয়ে এলে তিনি বলেন, হে আল্লাহ! আবূ আওফার পরিবারের উপর রহমাত বর্ষণ করুন। সহীহঃ বুখারী ও মুসলিম।