আবু সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ
(তিনি বলেছেন:) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্বিবলায় (ক্বিবলার দিকের দেয়ালে গায়ে) কাশি বা থুথু লেগে আছে দেখতে পেলেন। তিনি একটি পাথরের টুকরা দ্বারা ঘষে ঘষে তা উঠিয়ে ফেললেন। এরপর মাসজিদের মধ্যে তিনি কাউকে ডান দিকে কিংবা সামনের দিকে থুথু নিক্ষেপ করতে নিষেধ করলেন এবং বললেনঃ (থুথু নিক্ষেপ প্রয়োজন হলে) সে যেন বা পায়ের নিচে নিক্ষেপ করে। (ই.ফা. ১১০৫, ই.সে ১১১৪)