সহিহ বুখারী অঃ->সাহাবীগণের মর্যাদা বাব->ত্বল্হা ইব্‌নু ‘উবাইদুল্লাহ (রাঃ)-এর উল্লেখ। হাঃ-৩৭২৪

কাইস ইব্‌নু আবূ হাযিম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ত্বলহা (রহঃ)-এর ঐ হাতকে অবশ অবস্থায় দেখেছি, যে হাত দিয়ে (উহুদ যুদ্ধে) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রক্ষা করেছিলেন। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৪৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৫৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->তালহাহ বিন উবাইদুল্লাহ (রাঃ)-এর সম্মান হাঃ-১২৮

কায়স (বিন আবূ হাসিম) থেকে বর্নিতঃ

আমি তালহাহহ (রাঃ)-এর কর্তিত হাত দেখেছি, যা দ্বারা তিনি উহূদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (প্রতি আক্রমন) প্রতিহত করেছিলেন। [১২৬]