সহিহ বুখারী অঃ->ইহ্‌রাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা বাব->বালকদের হজ্জ পালন করা । হাঃ-১৮৫৮

সায়িব ইব্‌নু ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার সাত বছর বয়সে আমাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সঙ্গে হজ্জ করানো হয়েছে।


সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যুদ্ধের প্রত্যক্ষদর্শীর বর্ণনা। হাঃ-২৮২৪

সায়িব ইব্‌নু ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ত্বলহা ইব্‌নু ‘উবায়দুল্লাহ, সা’দ, মিকদাদ ইব্‌নু আসওয়াদ এবং ‘আবদুর রাহমান ইব্‌নু আওফ (রাঃ)-এর সাহচর্য লাভ করেছি। আমি তাদের কাউকে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদীস বর্ণনা করতে শুনিনি। তবে ত্বলহা (রাঃ)-কে উহুদ যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করতে শুনেছি।