সহিহ বুখারী অঃ→সাহাবীগণের মর্যাদা বাব→ত্বল্হা ইব্‌নু ‘উবাইদুল্লাহ (রাঃ)-এর উল্লেখ। হাঃ-৩৭২২

আবূ ‘উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যে সব যুদ্ধে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বয়ং যোগদান করেছিলেন, তন্মধ্যে এক যুদ্ধে আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে কোন এক সময় ত্বলহা ও সা’দ (রাঃ) ছাড়া অন্য কেউ ছিলেন না। আবূ ‘উসমান (রাঃ) তাঁদের উভয় হতে এ হাদীস বর্ণনা করেছেন। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৪৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৫২)


সহিহ মুসলিম অঃ→সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব→তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত হাঃ-৬১৩৬

আবূ ‘উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

যখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাফিরদের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কোন কোন দিন তাল্হাহ্ এবং সা’দ (রাঃ) ছাড়া আর কেউই রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিল না। এটি তাদের দু’জনের বর্ণিত হাদীস। (ই.ফা. ৬০২৪, ই.সে. ৬০৬২)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...